৭ দিন নিখোঁজ, মাটিচাপা দেওয়া লাশ মিলল কৃষকের

 


ঝিনাইদহের শৈলকূপায় নিখোঁজের সাতদিন পর রিপন বিশ্বাস (২৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিপন ওই গ্রামের আব্দুল বারিক বিশ্বাসের ছেলে। ৯ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।

Post a Comment

Previous Post Next Post