নববধূ নিয়ে বাড়ি ফিরেই দিলেন জরিমানা



 মানিকগঞ্জ উপজেলার বরুন্ডি গ্রামে বাল্যবিয়ের দায়ে রানা ব্যাপারী (২২) নামে এক যুবককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন এ জরিমানা করেন।

রানা ব্যাপারী হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের পান্নু ব্যাপারীর ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানায়, রানা ব্যাপারী গতকাল ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করে বাড়িতে এনেছেন। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালায়। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post