চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে বার্সেলোনার নামের পাশে পিএসজি বসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠল। মেসি-নেইমার মুখোমুখি! ক্লাব পর্যায়ে ২০১১ সালে ক্লাব বিশ্বকাপে সান্তোস-বার্সেলোনা ম্যাচের পর যে এমন কিছু দেখা যায়নি! কিন্তু সে আলোচনায় আবার বাদ সাধছিল গত রাতের ঘটনা। কালই যে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার।
যেভাবে মাঠ ছেড়েছিলেন তাতে মনে হচ্ছিল, আবার ছয় মাসের জন্য ছিটকে গেছেন নেইমার। তাই আগামী ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে বা ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে আজ প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে এর আগেই মাঠে ফেরার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

বিজ্ঞাপন
২০১৭ সালে নেইমারই সর্বনাশ করেছিলেন পিএসজির।
২০১৭ সালে নেইমারই সর্বনাশ করেছিলেন পিএসজির। ফাইল ছবি: এএফপি
পিএসজি-বার্সেলোনা ম্যাচ এমনিতেই স্ফূলিঙ্গ তোলার জন্য যথেষ্ট। ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প দেখেছিল বিশ্ব। প্রথম লেগে ৪-০ গোলে জেতা পিএসজি বার্সেলোনার মাঠে গিয়ে হেরে বসেছিল ৬-১ গোলে। সে ম্যাচে দারুণ ফুটবল আর নেতৃত্বগুণ দেখিয়েছিলেন নেইমার।
২০১৭ সালের সে ম্যাচ ফুটবল বিশ্বকেই বদলে দিয়েছিল। এর আগ পর্যন্ত অর্থ খরচ করলেও গুছিয়ে দল সাজিয়ে ইউরোপের রাজত্ব নেওয়ার চেষ্টা করছিল পিএসজি। কিন্তু ইউরোপের মঞ্চে বড় তারকা কতটা পার্থক্য গড়তে জানেন, সেটা দেখে পরের দলবদলেই টাকার থলে নিয়ে নেমেছিল পিএসজি। তাদের ৬-১ গোলে হারানোর নায়ক নেইমারকে কিনতে দলবদলের রেকর্ড দ্বিগুণের বেশি বানিয়েছে। কিলিয়ান এমবাপ্পেকেও রিয়াল মাদ্রিদের সামনে থেকে ছোঁ মেরে নিয়ে গেছে দ্বিতীয় সর্বোচ্চ দলবদলের অঙ্ক খরচ করে। এ দুই দলবদলের পর ফুটবলের বাজার আর স্বাভাবিক রূপ ফিরে পায়নি।
লিওঁর বিপক্ষে ভয় ধরিয়ে দেওয়া চোট পেয়েছেন নেইমার।
লিওঁর বিপক্ষে ভয় ধরিয়ে দেওয়া চোট পেয়েছেন নেইমার। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে বার্সেলোনার নামের পাশে পিএসজি বসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠল। মেসি-নেইমার মুখোমুখি! ক্লাব পর্যায়ে ২০১১ সালে ক্লাব বিশ্বকাপে সান্তোস-বার্সেলোনা ম্যাচের পর যে এমন কিছু দেখা যায়নি! কিন্তু সে আলোচনায় আবার বাদ সাধছিল গত রাতের ঘটনা। কালই যে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার।
যেভাবে মাঠ ছেড়েছিলেন তাতে মনে হচ্ছিল, আবার ছয় মাসের জন্য ছিটকে গেছেন নেইমার। তাই আগামী ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে বা ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে আজ প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে এর আগেই মাঠে ফেরার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
বার্সেলোনা ম্যাচ এমনিতেই স্ফূলিঙ্গ তোলার জন্য যথেষ্ট। ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সর্বশেষ দেখা হয়েছিল দুই দ অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প দেখেছিল বিশ্ব। প্রথম লেগে ৪-০ গোলে জেতা পিএসজি বার্সেলোনার মাঠে গিয়ে হেরে বস৬-১ গোলে। সে ম্যাচে দারুণ ফুটবল আর নেতৃত্বগুণ দেখিয়েছিলেন নেইমার।
২০১৭ সালের সে ম্যাচ ফুটবল বিশ্বকেই বদলে দিয়েছিল। এর আগ পর্যন্ত অর্থ খরচ করলেও গুছিয়ে দল সাজিয়ে ইউরোপের রাজত্ব নেওয়ার চেষ্টা করছিল পিএসজি। কিন্তু ইউরোপের মঞ্চে বড় তারকা কতটা পার্থক্য গড়তে জানেন, সেটা দেখে পরের দলবদলেই টাকার থলে নিয়ে নেমেছিল পিএসজি। তাদের ৬-১ গোলে হারানোর নায়ক নেইমারকে কিনতে দলবদলের রেকর্ড দ্বিগুণের বেশি বানিয়েছে। কিলিয়ান এমবাপ্পেকেও রিয়াল মাদ্রিদের সামনে থেকে ছোঁ মেরে নিয়ে গেছে দ্বিতীয় সর্বোচ্চ দলবদলের অঙ্ক খরচ করে। এ দুই দলবদলের পর ফুটবলের বাজার আর স্বাভাবিক রূপ ফিরে পায়নি।
এবার এমন কোনো দৃশ্য জন্ম দেওয়া আটকাতে হবে নেইমারকেই।
এবার এমন কোনো দৃশ্য জন্ম দেওয়া আটকাতে হবে নেইমারকেই। ছবি: টুইটার
পিএসজিতে নিজের রাজত্ব গড়তে চাওয়া নেইমার অবশ্য বার্সেলোনাকে ভুলতে পারেননি। বেশ কয়েকবারই সাবেক ক্লাবে ফেরার চেষ্টা করেছেন। কিন্তু বারবার তাঁর চেষ্টা ব্যর্থ হয়েছে। নেইমারকে দলে টানতে ব্যর্থ হওয়ায় ক্লাব সভাপতির সমালোচনাও করেছিলেন মেসি। অবশেষে এ মৌসুমে পিএসজিতেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমন অবস্থায় বার্সেলোনা ও পিএসজির শেষ ষোলোতেই মুখোমুখি হওয়া ব্লকবাস্টার হিট চলচ্চিত্রের মতোই আলোড়ন তুলেছিল। এর মাঝে একটাই অস্বস্তি ছিল, নেইমারের চোটে পড়া।
পিএসজি আজ সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক বিবৃতিত দিয়েছে। তাতে জানানো হয়েছে, আজ সোমবার যে পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে, তাতে বড় ধরনের কোনো চোট দেখা যায়নি। আগামীকাল আবার কিছু পরীক্ষা করা হবে। তবে এখন পর্যন্ত ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলো এবং ক্লাবের ভেতরের খবর হলো, বড় ধরনের কোনো চোটে পড়েননি নেইমার। এ খবর শুনে নির্ঘাত হাসি ফুটেছে কোচ টমাস টুখেলের মুখে।
পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমেই চোটে পড়েছিলেন নেইমার এবং দুবারই দলকে নকআউট পর্ব থেকে ছিটকে যেতে দেখেছেন মাঠের বাইরে থেকে। গত মৌসুমেই শুধু নেইমারকে সুস্থ পেয়েছিল পিএসজি আর সেবারই প্রথমবারের মতো ফাইনালে চলে গেছে তারা। বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবকে হারাতে চাইলে নেইমারের মতো একজনের মাঠে থাকা জরুরি। ৬-১ গোলে হারের ক্ষত যে এখনো মোছেনি ক্লাবটির।
এবার অন্তত নেইমারকে নিজেদের পক্ষে পাবে পিএসজি!

Post a Comment