টাঙ্গাইলে শিশু হত্যায় আটক ৪

 


টাঙ্গাইলে দুই বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। প্রতিবেশীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

আবারো পারিবারিক দ্বন্দ্বের বলি হলো শিশু। এবার টাঙ্গাইলে দুই বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে রাখার অভিযোগ উঠেছে। একমাত্র সন্তানকে হারিয়ে আহাজারি থামছে না মার।

স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় সখিপুর উপজেলার হতেয়া এলাকার ইরাক প্রবাসী রাজু খানের মেয়ে শিশু রাইসা বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে সেখানে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে পাশের বাড়ির রান্নাঘর থেকে রাইসার বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেশী আরমানের স্ত্রী সোমার সঙ্গে শিশুটির মায়ের দ্বন্দ্বের জেরে রাইসাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করার কথা জানান সখিপুর থানার ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর মা লিপা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সখিপুর থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

Post a Comment

أحدث أقدم