সাবেক ব্রাজিল লিজেন্ড ও ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন যা ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে করা কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল ছিল।
কিন্তু পেলের সেই গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন বার্সালোনা ও আর্জেন্টিনা লিজেন্ড লিওনেল মেসি। মেসির গোল এখন ৬৪৪টি। আর মেসির এই গোলের রেকর্ডের পর একটি বিয়ার কোম্পানি অভিনব এক উদ্যোগ নিয়েছে।
লিওনেল মেসি এখন পর্যন্ত ১৬০ জন গোলকিপারের বিরুদ্ধে গোল করেছে। আর এই ১৬০ জন গোলকিপারের মধ্যে যে গোলকিপার যতগুলো গোল হজম করেছে মেসির কাছ থেকে তাদের প্রত্যেককে গোলের সমপরিমান বিয়ার বোতল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে একটি বিয়ার কোম্পানি।

إرسال تعليق