শ্বশুর অসুস্থ, বঙ্গবন্ধু টি–টোয়েন্টির ফাইনাল খেলছেন না সাকিব

 



হঠাৎই যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে সাকিব আল হাসানকে। শ্বশুর অসুস্থ, তাই আজ রাতেই ঢাকা ছাড়বেন তিনি। এ কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।


গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল সাকিবের জেমকন খুলনা। ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিং আর জহুরুল ইসলামের ব্যাটে ভর করে ফাইনালে পৌঁছে গেছে খুলনা। সাকিবও খুব একটা খারাপ করেননি। ব্যাট হাতে করেছেন ২৮। বোলিং করতে এসে ৩২ রানে নিয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষ কাল রাতেই হোটেল ছাড়েন তিনি।


সাকিবের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।


(বিস্তারিত আসছে...)

Post a Comment

নবীনতর পূর্বতন