সকালে নিখোঁজ, রাতে মিলল শিশুর লাশ

 


গাজীপুরের শ্রীপুর উপজেলার দারগারচালা গ্রামের ডলফিন বেকারির পাশ থেকে সিফাত আহমেদ (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ বছর বয়সী এক শিশুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।


সিফাত আহমেদ শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকার হাজী আব্দুস সালামের বাড়ির ভাড়াটিয়া আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশি হেফাজতে নেওয়া ওই শিশু একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুই শিশু তাদের মা–বাবার সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকত। তাৎক্ষণিক তাদের গ্রামের বাড়ির তথ্য জানতে পারেনি পুলিশ।


শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অংকুর কুমার প্রথম আলোকে জানান, শিশু সিফাত সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের সন্দেহ হওয়ায় অপর এক শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়। মুঠোফোন নিয়ে নিজেদের মধ্যে সমস্যা থেকে এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বিষয়টি তদন্ত করার পর আরও বিস্তারিত বলা যাবে। ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post