সিরিআ’য় ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জেনোয়াকে হারিয়েছে য়্যুভেন্তাস। ২-০ গোলে জিতেছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। ১১ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে য়্যুভেন্তাস। এবারের মৌসুমের শুরুটা মোটেও চ্যাম্পিয়নদের মত হয়নি য়্যুভেন্তাসের। কখনো জয়। আবার কখনো ছন্দ পতন। এর প্রভাবও পড়েছে পয়েন্ট টেবিলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে দারুন জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে পিরলোর দলের। সে সুখস্মৃতি নিয়ে জেনোয়ার বিপক্ষে মাঠে নামে য়্যুভেন্তাস। তবে, প্রথমার্ধে একেবারেই সুখকর ছিলোনা রোনালদোদের। ম্যাড়মেড়ে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। বিরতির পরই পাল্টে যায় চিত্র। ৫৭ মিনিটে ম্যাককেনির পাসে গোল করে পিরলোর প্রাণে স্বস্তি ফেরান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সমতা ফেরাতে সময় নেয়নি জেনোয়া। ম্যাচে মাত্র একবারই সুযোগ পেয়েছে। আর তা থেকেই গোল করেন মিডফিল্ডার স্তেফানো স্তুরারো। ১-১ গোলের সমতা যেন আগুন জ্বালিয়ে দিয়েছিলো পিরলো শীষ্যদের হৃদয়ে। আক্রমণের ধার বাড়ায় য়্যুভেন্তাস। জেনোয়ার মাঠে এরপর উচ্চারিত হয়েছে শুধু একটিই নাম। আর তা হল ক্রিস্টিয়ানো রোনালদো। ৭৮ ও ৮৯ মিনিটে দু'বার পেনাল্টি থেকে গোল করে নিস্প্রাণ ম্যাচে আলো ছড়ান পর্তুগিজ তারকা। তার গোলেই সিরিআ'য় স্বস্তির জয় পায় য়্যুভেন্তাস।
Riyad
“Wake up to reality! Nothing ever goes as planned in this world. The longer you live, the more you realize that in this reality only pain, suffering and futility exist.”

একটি মন্তব্য পোস্ট করুন